৩০ জুন ২০১৮, ১৯:০৮

ইবিতে নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার উন্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪২৫-২৬ বঙ্গাব্দ ও ১৪৩৯-৪০ হিজরী) নতুন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।  শনিবার (৩০ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বর্ষের দেয়াল ও ডেস্ক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।

এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ক্যালেন্ডার প্রকাশনা উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সদস্য সচিব এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যরা নতুন বর্ষের ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের নিচ তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক শাখা থেকে নির্ধারিত মূল্যের বিনিময়ে সংগ্রহ করতে পারবেন।