২৮ জুন ২০১৮, ১৮:২৬

ফের কোটা আন্দোলনে যাচ্ছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা (ফাইল ফটো)

কোটা সংস্কারের দাবিতে ফের মাঠে নামছে শিক্ষার্থীরা। ‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর প্রায় আড়াই মাস কেটে গেলেও বিষয়টির যৌক্তিক সমাধান না হওয়ায় আন্দোলনে যাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

আন্দোলন পরিচালনাকারী সংগঠন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের অাহ্বায়ক হাসান অাল মামুন বলেন, অামরা ৫ দফা দাবি নিয়ে অান্দোলনে নেমেছি। সেই দাবি এবং এর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অান্দোলন চলবে। শিঘ্রই অান্দোলনে নামবো। এ বিষয়ে অাগামী শনিবার সংবাদ সম্মেলন করব।

যুগ্ন অাহ্বায়ক রাশেদ খান বলেন, অামরা অতিশিঘ্রই অান্দোলনে নামছি। ৫ দফা দাবির অালোকে প্রজ্ঞাপন জারি না হলে অান্দোলন চালিয়ে নেয়ার কথা জানান তিনিও। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য দৃষ্টি অাকর্ষন করা হলে রাশেদ বলেন, অামরা প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছুটা হতাশ। এর অাগে তিনি কোটা থাকবে না বলে জানিয়েছিলেন; অাবার কোটার কথাও বলছেন। অামরা চাই, কোটার যৌক্তিক সংস্কার হোক।


প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোটা অান্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অান্দোলন সকল তরুণের। এখানে সরকারি এবং প্রাইভেট বলে কিছু নেই।

প্রসঙ্গত, সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল সরকারি চাকরিতে কোটা থাকবে না বলে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় সরকারি দলের নেতারাও বৈঠকের মাধ্যমে আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন। এরপর প্রায় আড়াই মাস কেটে গেলেও কোটার যৌক্তিক সমাধান হয়নি। মূলত সে কারনেই আন্দোলনে নামছে শিক্ষার্থীরা