২৮ জুন ২০১৮, ১৬:১৯
জাবির প্রশাসনিক ভবন অবরোধ
সিনেট অধিবেশন প্রতিরোধের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। তাদের অভিযোগ, উপাচার্য অ্যাক্ট, স্ট্যাটুট ও কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের তিনটি ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ। এতে পুরাতন প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো বিধি মানছেন না বর্তমান উপাচার্য। অগণতান্ত্রিক উপায়ে তিনি সব কাজ করছেন। আমাদের দাবি মেনে না নিলে যেকোনো মূল্যে সিনেট অধিবেশন প্রতিহত করা হবে।