২৭ জুন ২০১৮, ১৯:৪৯

রাবির সেই প্রাধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি

অভিযুক্ত প্রাধ্যক্ষ

প্রায় দুই বছর ধরে পদে না থাকলেও বিপ্লব নামে এক কর্মচারীর বেতনের টাকা উত্তোলন করার অভিযোগ ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম  হল প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।  এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৪৮০ তম সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।  কমিটির অন্য সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও হাবিবুর রহমান।

তদন্ত কমিটির সদস্য হাবিবুর রহমান বলেন, তদন্তের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।  কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।  ধাপে ধাপে তদন্ত করা হবে।