২০ জুন ২০১৮, ১৮:১১
ঈদের পর রোববার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন মিলে এক মাস ছুটি শেষে আগামী রোববার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এছাড়া এদিন চবি’র সব ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার একেএম নূর আহমেদ জানিয়েছেন, গত ২৬ মে থেকে পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন অবকাশ শুরু হয়। চলে ২১ জুন পর্যন্ত। কিন্তু এক মাস ছুটির পর ২২ জুন শুক্রবার ও ২৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ২৪ জুন বিশ্ববিদ্যালয় খুলছে। মাসদীর্ঘ অবকাশে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।