১০ জুন ২০১৮, ১৫:০০

ইবির ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাশ

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত  ও ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে।  এ বছর ১৩৬ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। রোববার (১০ জুন) সকাল ১০টায় নতুন বাজেট বই বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরীর নিকট হস্তান্তর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বিশ্বিবদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তর সুত্রে জানা যায়, আগামী ২০১৮-১৯ অর্থ বছরে ইউজিসিতে ২০২ কোটি ৪৬ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করে ইবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় এবং ব্যায়ের খাত বিবেচনা করে এ বছর ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১২ কোটি ৫০ লক্ষ টাকা আয়সহ মোট বাজেটের পরিমান দাড়ালো ১৩৬ কোটি ৫০ লক্ষ।

এদিকে গত ১৯৯৫-৯৬ থেকে ২২টি অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের মোট ঘাটতি দাড়িয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। এর মধ্যে ইউজিসির অনঅনুমোদিত ১২৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা, পরিবহন, বিদ্যুৎ বিল, পরীক্ষার পারিশ্রমিক, বিশ্ববিদ্যালয় স্কুল এবং টেলিফোন বিল খাতে এ বিরাট ঘাটতি হয়ে আসছে। যা আগামী অর্থ বছরের মোট বাজেটের অর্ধেক। স¤প্রতি পরীক্ষার পারিশ্রমিক দ্বিগুণ করায় ঘাটতির পরিমান আরো বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।