১২ জুন ২০১৮, ১৬:৫৮

২৭ জুন থেকে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু

লগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ জুন থেকে শুরু হবে। চলবে ১২ জুলাই রাত ১২টা পর্যন্ত। 

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলএলবি ১ম পর্ব/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের শিক্ষার্থীরা আবেদন করতে পরবে।

এ ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, তারা হলেন- যারা মেধা তালিকায় স্থান পায়নি; স্থান পেয়েও ভর্তি হয়নি; ভর্তি বাতিল করেছে এবং যাদের প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট থেকে জানা যাবে।