২৪ মে ২০১৮, ১৭:৪৫

৩য় বর্ষ ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ১ হাজার ৭২১ কলেজের মোট ৬৯১ কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৫৭২ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭ হাজার ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে।  গড় উত্তীর্ণের হার ৫৩.১৮ শতাংশ।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> Reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল পাওয়া যাবে ।