সাস্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ গঠিত
সাস্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সদস্যদের এক সাধারণ সভায় এ পরিষদ গঠন করা হয়। এতে প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মো. মোখলেসুর রহমান মিল্টন (১ম ব্যাচ, পদার্থ বিজ্ঞান বিভাগ), সহ-সভাপতি রাশেদ রাফিউদ্দীন মিথুন (২য় ব্যাচ, অর্থনীতি বিভাগ), সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু (৪র্থ ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ), যুগ্ম সম্পাদক মো. আবু নাছের (১৩তম ব্যাচ, পদার্থ বিজ্ঞান বিভাগ) ও কোষাধ্যক্ষ হিসেবে কাজী গোলাম কদর স্বপনকে (১৪তম ব্যাচ, ব্যবসায় প্রশাসন বিভাগ) মনোনীত করা হয়।
এছাড়া মো. আলমগীর হাসান মাসুদ (৭ম ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ), শাহ মো. হামজা আনোয়ার (৮ম ব্যাচ, অর্থনীতি বিভাগ), মো. মাজেদুল ইসলাম (৯ম ব্যাচ, গণিত বিভাগ), আফজাল হোসেন আকন্দ রনি (১১তম ব্যাচ, ব্যবসায় প্রশাসন বিভাগ), সুমনা হক (১৪তম ব্যাচ, নৃবিজ্ঞান বিভাগ) ও মো. মাহিবুল হাসান মুকিতকে (১৪তম ব্যাচ, গণিত বিভাগ) পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।