জবি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পুরান ঢাকার স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা বলেন, ‘আমি নিজেও বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিক ছিলাম। জবি প্রেসক্লাব সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে চলেছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকট ও সম্ভাবনায় প্রতিষ্ঠালগ্ন থেকে জবি প্রেসক্লাব গুরুত্বপূর্ন ভ’মিকা রাখছে।
জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামারুজ্জামান দিপুর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কার্যনিবাহী কমিটির হেদায়েতুল্লাহ খান বাবু, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, আবু তাহের এবং প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন এবং জবি ছাত্রলীগের সহ-সভাপতি তানজিনা শিমু, মমিনুর রহমান মমিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার প্রমুখ।