প্রতারণার অভিযোগে ইবি কর্মকর্তা কারাগারে
প্রতারণার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন নড়াইলের একটি আদালত । তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
নড়াইলের লস্করপুর গ্রামের দুই যুবককে বিদেশে পাঠানোর নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের জেলার সদও নালিশি আদালতে তার বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়ে জাািমন চাইলে বিচারক জাহিদুল আজাদ তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
মামলার বিবরণী থেকে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ানের লস্করপুর গ্রামের অহিদুজ্জামান এবং বাগবাড়ি গ্রামের শাহিদুল ইসলামের সঙ্গে আলমগীর খানের পূর্ব থেকে পরিচয় ছিল। দুইজনকে ছয় মাসের মধ্যে তাদেরকে সিঙ্গাপুর পাঠানোর ২০১৭ সালের ৫ জানুয়ারি স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে ১০ লাখ টাকা নেন তিনি। সে অনুযায়ী তাদের দুজনকে পাসপোর্ট করে দেন।
কিন্তু ৬ মাগের বিদেশে যেতে না পেরে তারা টাকা ফেরত চান। কিন্তু আলমগীর হোসেন টাকা দিতে গড়িমসি করায় ২০১৭ সালের ২৮ নভেম্বর লিখিত স্ট্যাম্পের চুক্তিনামা দেখিয়ে শহিদুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর আদালতে একটি প্রতারণার মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আলমগীরের বিরুদ্ধে সমন জারি করলে বৃহস্পতিবার আদালতে হাজির হন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, তিনি বিষয়টির খোঁজখরব নেবেন এবং বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।