২৮ মে ২০১৮, ১৬:০৫

প্রধানমন্ত্রীর ডি.লিট প্রাপ্তিতে ইবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ইসলামী বিশ্ববিদ‌্যালয়ে ছাত্রলীগের মিছিল  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ লিটারেচার (ডি.লিট) ডিগ্রিতে ভূষিত হওয়ায় আনন্দ র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

সোমবার বেলা ১২ টার দিকে দলীয় টেন্ট থেকে এ মিছিল বের করে তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃতে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় টেন্টে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, আব্দুল ওয়াদুদ, রিজভী আহমেদ পাপন, ফয়সাল সিদ্দিকী, আবির, বিপুল, আব্দুর রহিমসহ প্রায় শতাধিক নেতাকর্মী।