২৮ মে ২০১৮, ০৮:০৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস আজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস আজ। ২০০৬ সালের ২৮মে শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোটবাড়ী শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসংলগ্ন পাহাড়ি ও সমতল ভূমিতে প্রতিষ্ঠিত হয় দেশের ২৬তম এ পাবলিক বিশ্ববিদ্যালয়।
বর্তমানে এখানে ১৯টি বিভাগে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তবে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় দিবসটি উদযাপনে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে এক যুগ পেরোলেও কিছু সংকট এখনও রয়েছে বলে স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের।