১৮ মে ২০২৩, ০৮:২৭
ফাজিল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
২০২১ শিক্ষাবর্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষার সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৭ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালযয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ জুলাই ফাজিল ১ম বর্ষের উলূমুল কুরআান ওয়াল হাদীস (তাফীরুল কুরআন/বি.এ)/তাফসীরুল কুরআন (বি.এস.সি/বি.এস.এস বি.বি.এস) এবং ফাজিল ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ (বি.এ)/ ফাজিল গান ৩য় বর্ষ/ উদ্ভিদ বিজ্ঞান (বি.এস.সি. গ্রুপ-B)/ গণিত (বি.এস.সি - A) শুরু হবে পরীক্ষা। পরীক্ষা চলবে ৮ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত।