২০২১ শিক্ষাবর্ষের বিএফ ডিগ্রি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএফ (প্রি)- ডিগ্রি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু হবে আগামী ১৮ মে বৃহস্পতিবার। পরীক্ষা চলবে মঙ্গলবার, ২৩ মে পর্যন্ত।
পরীক্ষা শুরুর ৩/৪ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd/admit) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে
প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। এছাড়া পরীক্ষার্থীদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ স্ব-স্ব কলেজের অধ্যক্ষের নিকট হতে নিজ দায়িত্বে জেনে নিতে হবে।
পরীক্ষার বিস্তারিত সূচি জানতে ক্লিক করুন এখানে।