০১ মে ২০২০, ০১:৪০

অসহায়দের পাশে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি

  © টিডিসি ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে এখন সারাবিশ্ব। এই ভাইরাসের প্রকোপে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার শরণখোলা থানার ৩নং রায়েন্দা ইউনিয়নের দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতা মালিসহ নিম্ন আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। নিজ এলাকার এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি ইভান মাহমুদ।

আজ বৃহস্পতিবার নিজ অর্থায়নে ওই ইউনিয়নে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে অসহায় এমন ২০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসাবে বর্তমান বৈশ্বিক দূর্যোগে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাখার অর্ন্তগত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের উদ্দেগ্যে এ কাজ করেন তিনি।

এ বিষয়ে ইভান বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার দৃঢ় নেতৃত্বে করোনা মোকাবেলা করছে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসাবে আমি আমার সাধ্যমত অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি এবং ছাত্রলীগ দেশের সকল বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে ছিলো আছে থাকবে। সকল বিত্তবানদেরও উচিত দেশের এই মহাদুর্যোগে অসহায়দের পাশে থাকা।