ডেঙ্গু প্রতিরোধে ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের র্যালি
‘সচেতনতা গড়ে তুলি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি বের করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। সোমবার (৫ আগস্ট) বিকেলে ধানমন্ডিতে এই র্যালির আয়োজন করে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। উদ্বোধন করেন সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান।
বিভাগের প্রধান অধ্যাপক সেলিম আহমেদের নেতৃত্বে র্যালিতে অংশ গ্রহণ করেন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারিবাগ এলাকার সংরক্ষিত ওয়ার্ডের কমিশনার শিরিন গাফফার।
এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. শাহ নিস্তার জাহান কবির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. শেখ আবদুর রহিম, জনসংযোগ বিভাগের প্রধান আনোয়ার হাবিব কাজল ও ড্যাফোডিল টাওয়ারের আইটি কর্মকর্তা রাশেদুল হাসান, মিডিয়া কর্মী সিনথিয়া হাই ও কমিউনিকেশন ক্লাবের সভাপতি নাজিরুল ইসলাম মামুন।