‘বন্ধুমঞ্চ’ যবিপ্রবি শাখার নতুন নেতৃত্বে ফয়সাল-হরষিত
দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক অধিকারের যবিপ্রবি প্রতিনিধি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইমনকে সভাপতি এবং ফার্মেসী বিভাগের শিক্ষার্থী হরষিত ঘরামীকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৪শে মে) বিকালে দৈনিক অধিকারের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তাজবীর হোসাইন এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি জয় বালা,যুগ্ম সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক(১) ও(২) যথাক্রমে মোঃ তোফায়েল প্রধাণ ও হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো.নাজমুল হোসেন, অর্থ সম্পাদক তৌফিক হাসান ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারিয়া হাওলাদার ঐশী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহের নিগার, ক্রীড়া সম্পাদক আরিফ হাসনাত ফাহিম, আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান শিপলু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো.বায়েজিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, বিতর্ক বিষয়ক সম্পাদক সফিনা আরব শিরিন, সমাজসেবা বিষয়ক সম্পাদক স্বপ্নীল দেবনাথ, কর্মসূচি বিষয়ক সম্পাদক মো.মেহরাব হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিয়াংকা সাধুখাঁ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- অথৈ শিকদার তন্বি, মো.সোহাগ হোসেন, মেহেদী হাসান, মো.রাহুল হোসেন, এস ডি শান্ত, তাসলিন জাহাঙ্গীর চৌধুরী ও মো.রাহুল হোসেন।
উপদেষ্টা পরিষদে রয়েছেন- যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড.মো. মীর মোশাররফ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এস এম সামিউল আলম, শেখ হাসিনা ছাত্রী হলের সহকারী প্রাধাক্ষ্য ফারহানা ইয়াসমিন, ফিন্যান্স এ্যান্ড ব্যংকিং বিভাগের প্রভাষক উত্তম গোলদার এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
এ ব্যাপারে দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ যবিপ্রবি শাখার নবনির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ ইমন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর নিকট এই পবিত্র মাসে একটি ভালো কাজের দায়িত্ব পাওয়ার জন্য শুকরিয়া জানায়। এমন একটি দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য অধিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ। সৃষ্টিশীলতায় মগ্ন একদল মানুষ সাথে আস্থাভাজন উপদেষ্টা নিয়ে গড়ে উঠেছে আজকের যবিপ্রবি শাখার ‘বন্ধুমঞ্চ’। যেটা সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবার মাধ্যমে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করলেই ‘বন্ধুমঞ্চে’র সকল বন্ধুদের নিয়ে সমাজের জন্য নতুন কিছু করতে পারি,মঙ্গলের দিকে এগিয়ে যেতে পারি আরও এক ধাপ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক হরষিত ঘরামী বলেন, দৈনিক অধিকারের একটি মহতি উদ্যোগ ‘বন্ধু মঞ্চ’। যা একটি সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমি সামাজিক,সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হতে পেরে গর্বিত।আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য দৈনিক অধিকারকে ধন্যবাদ।
এছাড়াও বন্ধুমঞ্চ যবিপ্রবি শাখার নব নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারিয়া হাওলাদার ঐশী এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘বন্ধুমঞ্চ’ যবিপ্রবি শাখার প্রথম কমিটির একজন সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত। আমাকে যোগ্য হিসেবে বিবেচনা করে কমিটিতে স্থান দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। যেকোনো কিছুরই সূচনা ভালো হওয়া একান্ত কাম্য। কেননা এই সূচনার পথ ধরেই আসবে সফলতা বা ব্যার্থতা। সুতরাং আমাদের সকলের সম্মিলিত চেষ্টাই পারে বন্ধুমঞ্চকে সাফল্যের দিকে নিয়ে যেতে।
উল্লেখ্য যে, বিগত প্রায় পাঁচ মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণার মধ্য দিয়ে কর্মকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি।