তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আইন উৎসবের সমাপ্তি
শেষ হল নেটওয়ার্কিং ফর ইন্টারন্যাশনাল ‘ল’ স্টুডেন্টস (নিল’স) আয়োজিত তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আইন উৎসবের। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়সহ ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ আয়োজনে নিল’স এর সহযোগী হিসেবে কাজ করে সেন্টার ফর দি স্টাডি অফ জাস্টিস এন্ড জেনোসাইড।
উৎসবে মোট ৩টি ডিসিপ্লিন ছিল। মুট কোর্ট, কুইজ কনটেস্ট ও স্টুডেন্টস কনফারেন্স। মুট কোর্টে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২য় স্থান অর্জন করে। শনিবার সমাপনী দিনে প্রধান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মাসুমা জামান, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সহ-সম্পাদক শামসুল হাসান শুভ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।