০৪ এপ্রিল ২০১৯, ১৭:২৯

সিইউবিতে ‘সমসাময়িক চলচ্চিত্রে নারীবাদ’ শীর্ষক কর্মশালা

  © সাদিয়া শেফা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) ‘সমসাময়িক বলিউড চলচ্চিত্রে নারীবাদ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্রে নারীর ভূমিকা ও অবদান নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল অতিথি ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রমাণ্য চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র শিক্ষাবিদ, শিল্পী ও সমাজকর্মী অনামিকা বন্দ্যোপাধ্যায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউবির উপাচার্য প্রফেসর মো. মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.)।

কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার এ পর্যায়টা হলো ক্যারিয়ার গড়ার অন্যতম প্রধান দিক। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণের পর তা বাস্তবায়ন করার মাধ্যম হচ্ছে উচ্চশিক্ষা। সেসব দিক বিবেচনায় আমাদের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীরা বাস্তবধর্মী শিক্ষাটা পাচ্ছে বলেই আমরা মনে করি।

দিনব্যাপী কর্মশালার তত্ত্বাবধায়নে ছিলেন সিইউবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।