গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) সিটি ও স্থায়ী ক্যাম্পাসে ভর্তি মেলা শুরু হয়েছে। ২১ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ে শিক্ষার্থীরা ভর্তি ফি’র ৫০ শতাংশ ছাড়ে সামার সেমিস্টারে ভর্তি হতে পারবেন।
বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল ও করপোরেট ও গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে ভর্তি হলে রয়েছে সর্বনিম্ন ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ছাড়।
গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে সিএসই (আইইবি অ্যাক্রেডিটেড), ইইইম(আইইবি অ্যাক্রেডিটেড), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংলিশ এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।
ভর্তির জন্য শিক্ষার্থীরা গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিটি ক্যাম্পাস ২২০/ডি বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২০৭ এবং পূর্বাচলস্থ সিটি ক্যাম্পাসে যোগাযোগ করতে পারবেন। যেকোনো তথ্য জানতে ফোন করুন: ০১৭৫৭০৭৪৩০১, ০১৭৫৭০৭৪৩০২, ০১৭৫৭০৭৪৩০৩-০৪, ০১৭১৩ ২৮৯২১৭, ০১৭৬৪ ১৯৩৩৯৬, ওয়েব: http://www.green.edu.bd।