২৬ মার্চ ২০১৯, ২১:৩৮

ইস্ট ওয়েস্টে রোবো ফেস্ট ৩-৫ মে, চলছে রেজিস্ট্রেশন

ফেস্ট পোস্টার  © সংগৃহীত

সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বর্নাঢ্য আয়োজনে ‘ইন্টারন্যাশনার কনফারেন্স অ্যান্ড রোবো ফেস্ট আইসিএএসইআরটি-২০১৯’ আয়োজন করতে যাচ্ছে রাজধানীর অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আগামী ৩-৫ মে বিশ্ববিদ্যালয়টির আফতাবনগরস্থ ক্যাম্পাসে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। অনলাইনের মাধ্যমে এই সাইটের আবেদন লিংক মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আবেদনের নিয়ম সম্পর্কে জানা যাবে এই লিংকে ফেস্ট রুলস

অংশগ্রহণকারী স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিটি দলের জন্য ১ হাজার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের দলের জন্য ২হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিন দিনব্যাপী এই উৎসবের সিগমেন্ট হিসেবে থাকছে অটোনোমাস রোবটিক্স কনটেস্ট; টেক অফ (ড্রোন রেস); ব্যাটল বোট; কার রেস; এক্সিবিশন (সফ্টওয়্যার এ্যান্ড হার্ডওয়্যার); রোবো ছকার এবং আইডিয়া পেজেন্টেশন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের ছাত্র ও ফেস্ট অর্গানাইজেশন সদস্য জুবায়ের সাকীফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহায়তায় জাপান-বাংলাদেশ রোবটিক্স অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিচার্চ সেন্টারের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত দেশ ও দেশের বাইরে ভারত, জাপান, কানাডা, স্পেন, যুক্তরাষ্ট্র, কোরিয়া ইত্যাদি দেশ থেকে আগত গবেষক, অধ্যাপক, শিক্ষার্থীরা ও তরুণ-তরুণীদের নিয়েই এই ফেস্ট আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশগ্রহণের জন্য রেজিঃ করেছে। আগামী কয়েক দিনেও আরো সাড়া আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।