০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

আইইউবিএটি ও পর্তুগালের আলগ্রেভ ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

সমঝোতা স্মারকের চুক্তিপত্র বিনিময় করছেন উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা  © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণায় সহযোগিতার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিসনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি (আইইউবিএটি) ও পর্তুগালের ইউনিভার্সিটি অব আলগ্রেভ, ফারো’র মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় করার পথ সুগম হলো। পাশাপাশি স্বল্পমেয়াদী শিক্ষা ক্যাম্প ও খণ্ডকালীন শিক্ষকের বিনিময়ের মাধ্যমে গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা যাবে।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সম্পাদিত সমঝোতা স্মারকে আইইউবিএটি’র পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব এবং ইউনিভার্সিটি অব আলগ্রেভের পক্ষে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইকোনোমিকসের অধ্যাপক জুলিও ডি কস্টা মেন্ডেস চুক্তিপত্র স্বাক্ষর করেন। এসময় আইইউবিএটি’র বিভাগীয় প্রধানগণসহ রেজিস্টার ও প্রক্টর উপস্থিত ছিলেন।