১৬ আগস্ট ২০১৮, ১৪:৫১

জাতীয় শোক দিবস উপেলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে আলোচনা সভা

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা  © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

এসময় ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।