০৪ অক্টোবর ২০২০, ২০:৫৮

সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রলীগের নেতৃত্বে সৌরভ-দিহান

সৌরভ ঘোষ ও আল-আসিফ দিহান খান  © টিডিসি ফটো

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। নতুন এ কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন সৌরভ ঘোষ। আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আল-আসিফ দিহান খান।

আজ রবিবার (৪ অক্টোবর) রাতে এক বছর মেয়াদি এ কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।