২৪ জুলাই ২০২০, ১৫:১৫

আকরামের মুক্তির দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু'র নিঃশর্ত মুক্তির দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। আজ শুক্রবার সকাল ১১টায় মালিবাগ সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার এর সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।

এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোক্তাধির হোসেন তরু বলেন, দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মানবিক সংকট তৈরি হয়েছে, জনজীবন থমকে দাঁড়িয়ে আছে অথচ সরকার দেশের এই মানবিক সংকট মুহুর্তেও থেমে নেই বিরোধ দল মতের নেতাকর্মীদের হামলা, মামলা, গ্রেফতার কার্যক্রম থেকে।

তিনি আরও বলেন, সরকার নিজেদের দূর্নীতি আড়াল করতে সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টু ভাইকে গ্রেফতার করেছে, আমরা অবিলম্বে তার মুক্তি চাই। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আবারো সরকার কে আহ্বান জানাই 'আসুন সকল বিরোধীদল গুলোকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই মহামারি করোনাকে মোকাবিলা করুন, দয়া করে এই কঠিন সময়ে বিরোধী দল মতের নেতাকর্মীদের জীবন আরও বিপর্যস্ত করে তুলবেন না'।

উক্ত বিক্ষোভ মিছিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাধির হোসেন তরু'র সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বায়জিদ প্রধান, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, মোঃ আল-আমিন,সিফাত, ইমতিয়াজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস, যুগ্ম সম্পাদক মোঃ আবু হোরায়রা, তন্নী মল্লিক, দীনার হোসেন, ওবায়দুল্লাহ নাঈম, মোঃ জুয়েল হাসান, শাহ ফয়সাল আহমেদ, ফরহাদুল আজম, সহ-সাধারণ সম্পাদক আলা-আমিন বাবলু, রায়হান, মোঃ রিয়াজ হাসান, ইউসুফ আহম্মেদ ইরফান, জাকির হাসান নাঈম, সহ সাংগঠনিক সম্পাদক আশিক সরকার, ফিরোজ হাসান, সহ-সম্পাদক ফিরোজ আলম, সুমন আলী, ১নং সদস্য ফয়সাল আহমেদ, সিনিয়র ছাত্রনেতা রুহুল আমিন, জাহিদুল ইসলাম, শামীম, ওসমান, রাকিব হোসেন, মোঃ নাঈম, সাইফ খাঁন সুমন, সাদিক, তাইয়্যাবুল ইসলাম, মোঃ হারুন, শাকিল তুহিন, মোস্তফা হৃদয় প্রমুখ।