১৭ এপ্রিল ২০২০, ১৫:৩৮
আ.লীগ নেতার গোডাউন থেকে ২৫৮ বস্তা চাল উদ্ধার
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলীর গোডাউন থেকে ২৫৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নেতাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বানারীপাড়া উপজেলা নির্বহী অফিসার ও নির্বহী মেজিস্ট্রেট শেখ মো. আবদুল্লাহ সাদীদ এর ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন।
এ বিষয়ে শেখ মো. আবদুল্লাহ সাদীদ গণমাধ্যমকে জানান, একে এম ইউসুব আলীর চালের আড়তের সরকারি চাল কালোবাজারের বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ওই আড়তে অভিযান পরিচালানা করা হলে সেখান থেকে সরকারি ২৫৪ বস্তায় ৭ হাজার ৬৮০ কেজি চাল খোলা অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে আড়ৎ মালিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।