১০ এপ্রিল ২০২০, ১৬:২৬

মানবতার সেবায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ

  © টিডিসি ফটো

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ ক‌রা ক‌রোনাভাইরাসের সংক্রমণ রো‌ধে দেশজু‌ড়ে সবাই‌কে জনসমাগম করা থে‌কে বিরত থাক‌ার আহ্বান জা‌নি‌য়ে‌ছে সরকার। সরকারের এমন ঘোষণায় বিপা‌কে প‌ড়ে‌ছেন হতদ‌রিদ্র ও খেঁটে খাওয়া মানু‌ষেরা। ভাইরা‌সের আতঙ্ক ও পে‌টের ক্ষুদা নিবার‌ণেই দিন পার ক‌রছে সাধারণ জনতা।

ক‌রোনাভাইরা‌সে চলমান সংকট মোকা‌বিলায় কেন্দ্রীয় ছাত্রল‌ী‌গ ঘোষিত কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে কর্মহীন মানু‌ষের পা‌শে দাঁড়িয়ে‌ছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তামজীদ রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) বিকা‌লে রাজধানীর ধানমন্ড‌ি‌তে হতদরিদ্র পাঁচশত প‌রিবা‌রের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ ক‌রেন তি‌নি।

খাদ্যসামগ্রী বিতরণ শে‌ষে তামজীদ রহমান ব‌লেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলী‌গের সভাপ‌তি ইব্রা‌হিম হো‌সেনর নির্দ‌ে‌শনায় নিজ এলাকায় কর্মহীন মানুষ‌দের পা‌শে দাঁড়ি‌য়ে‌ছি। চলমান সংক‌টে সমা‌জের বৃত্তবান‌দেরও ‌এগিয়ে আসার আহবানও জানান তি‌নি।

এছাড়া ঢাকা মহানগর উত্তরের সভাপ‌তি ইব্রা‌হিম হো‌সে‌নের নেতৃ‌ত্বে ‌মিরপুরসহ নগ‌রের বি‌ভিন্ন এলাকায় লিফ‌লেট, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ ক‌রে‌ছে সংগঠ‌নের নেতারা।