১৭ মার্চ ২০২০, ২১:১০
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
রংপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন রংপুরে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে মার্কেটে ছড়িয়ে পড়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। এখনই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।