১০ মার্চ ২০২০, ১০:২২

করোনাভাইরাস: বিএনপির কর্মসূচি স্থগিত

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে বাংলাদেশে তিনজন শনাক্ত হয়েছে। এই ভারইরাসের বিস্তার রোধে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। একইভাবে দলীয় সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এইকসঙ্গে এই ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেটও বিতরণ করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে কর্মসূচি স্থগিতের কথা ঘোষণা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে স্থায়ী কমিটি।

বৈঠকে সূত্রে জানা যায়, করোনো ভাইসের কারণে কারাবন্দি চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত ১১ মার্চের সারাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি স্থগিত করা সিদ্ধান্ত হয়েছে।

একইসঙ্গে মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন কর্মসূচিও ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।

এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। এসব বিষয় ও করোনা ভাইরাস নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করবেন।