২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২১
ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিব সদস্য সচিব আমান
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিবকে। আর সদস্য সচিব হয়েছেন মো. আমানউল্লাহ আমান।এছাড়া ২৫ জনকে যুগ্ম আহবায়ক ও বাকি ৬৪ জনকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ আহবায়ক কমিটির অনুমোদন দেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।