২৫ অক্টোবর ২০১৯, ১৭:১৮
দু’একটি ঘটনার বিচার দেশে ন্যায়বিচারের প্রমাণ নয়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নুসরাত হত্যার মতো দু’একটি ঘটনার বিচার প্রমাণ করে না দেশে ন্যায়বিচার আছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এ কথা বলেন মওদুদ।
তিনি আরও বলেন, জামিনযোগ্য হলেও বেগম জিয়াকে মুক্তি না দিয়ে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।
মওদুদ বলেন, নুসরাতের ঘটনায় বলা হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে। আজ থেকে ন্যায়বিচার শব্দটি উঠে গেছে।
তিনি বলেন, দুই-একটি ঘটনা উল্লেখ করে তারা যে বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়ে গেছে এগুলো মানুষকে ধোঁকা দেয়া ছাড়া আর কিছুই না। আজ রাজনৈতিক প্রভাবের কারণে খালেদা জিয়ার জামিন হয় না।