১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩০
জয়পুরহাট শহরে ছাত্র ইউনিয়নের কমিটি: সভাপতি কাজল, সম্পাদক মোমিন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়পুরহাট জেলা সংসদের সদস্য ও জয়পুরহাট সরকারি কলেজের ব্যবসা শাখার শিক্ষার্থী কাজল রানাকে সভাপতি ও জগদ্দুল আদিবাসী স্কুল এন্ড কলেজের বিএম শাখার শিক্ষার্থী আব্দুল মুমিনকে সাধারন সম্পাদক এবং আসাদুজ্জামান আসাদকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট জয়পুরহাট শহর সংসদ এর কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
আজ (১৮ সেপ্টেম্বর) জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়ন এর আহবায়ক রিফাত আমিন এর উপস্থিতে জেলা কার্যালয়ে ১ম কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয় বলে জানিয়েছে জেলা ছাত্র ইউনিয়ন।