২৪ জুলাই ২০১৯, ১৫:১১

ছাত্রলীগের মাদারীপুর জেলা সম্পাদককে অব্যাহতি

মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর মাহমুদকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ বুধবার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানু হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি