০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫
চলতি সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ ১১ মার্চকে সামনে রেখে চলতি সপ্তাহেই পূর্নাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। মঙ্গলবার ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হয়ে চলে ১২ টা পর্যন্ত।
এরপর এক ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, নির্বাচনের যাবতীয় আইন-কানুন নিয়ে পুস্তিকা তৈরি করা হয়েছে। যেটা নির্বাচনী কর্মকর্তাদের দেয়া হয়েছে। এসময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও তিনি জানান।