০৩ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সপ্তাহব্যাপী কর্মসূচি

  © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল (শুক্রবার)। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার প্রথম দিন সকাল সাড়ে ছয়টায় ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন, সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আটটায় কার্জন হলে কেক কাটা ও বাদ জুমা মিলাদ মাহফিল করা হবে।

শনিবার দ্বিতীয় দিন সকাল ১০ টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের হবে। সোমবার সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে রক্তদান কর্মসূচী, মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকাল ৪টায় ঢাবির সোপার্জিত স্বার্ধীনতা চত্বরে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।