৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮
কুঁড়ি সিদ্দিকীর হার, কাদেরিয়া ঘাঁটিও আ.লীগের দখলে
কৃষক শ্রমিক জনতা লীগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভোট যুদ্ধে নেমেছিলেন ‘বীরকন্যা’ কুঁড়ি সিদ্দিকী। কিন্তু হেরে গেছেন তিনি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ২ লাখ ৮ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কুঁড়ি সিদ্দিকী পেয়েছেন ৭২ হাজার ২১১ ভোট।
‘৭১-এ মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি এখন আওয়ামী লীগের দখলে। ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করে ২০০১ সালে নির্বাচিত হয় তার দল। তারপর থেকেই এ আসনটি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আসন বলে পরিচিত হলেও ২০০৮ ও ২০১৪ সালে এখানে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়।
এবারের নির্বাচনেও এ আসনে বিজয়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যডভোকেট জোয়াহেরুল ইসলাম।