৩০ ডিসেম্বর ২০১৮, ২১:১৫
রংপুর ৩ আসনে বিজয়ী এরশাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী হুসেইন মুহাম্মদ এরশাদ ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সন্ধ্যায় বেসরকারিভাবে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এই আসনে এরশাদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জায়গা সুষ্ঠু ভোট গ্রহণ করা হলেও অনেক আসনে সহিংসতা, কারচুপি ও ভোট জালিয়াতির ঘটনার খবর পাওয়া গেছে।