৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩
২২ কেন্দ্রে ভোট স্থগিত
কারচুপি, অনিয়ম, ও সহিংসতার কারণে দেশের ২২টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আজ রবিবার বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচনী সহিংসতায় সারাদেশে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিএনপি সারাদেশে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে। বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে।