৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:০৮
কক্সবাজারের পেকুয়ায় ছাত্রলীগ কর্মী নিহত
কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ আল ফারুক (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় রবিবার সকাল সাড়ে ১১টায় মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজাখালী ইউনিয়নে মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ আল ফারুক নামে এক যুবক নিহত হয়েছে।’
আব্দুল্লাহ আল ফারুককে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম। তবে বিএনপির প্রার্থী হাসিনা আহমদের দাবি, আব্দুল্লাহ আল ফারুক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়।