২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

ভোটকেন্দ্রের ঠিকানা জানতে এসএমএস করুন ১৬১০৩ নম্বরে

  © ফাইল ফটো

ভোটাররা যাতে সহজেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে পারেন সেজন্য এসএমএস এবং অনলাইন সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।  ১৬১০৩ নম্বরে এসএমএস পাঠিয়ে সহজেই একজন ভোটার তার কাঙ্খিত তথ্য জানতে পারবেন।

যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।  এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।  যারা ভোটার হয়েছেন কিন্তু এখনো জাতীয় পরিচয় পত্র পাননি তাদের ক্ষেত্রে PC লিখে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।