২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩
সিইসি নূরুল হুদা ভোট দেবেন উত্তরার আইইএস স্কুলকেন্দ্রে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাজধানীর উত্তরার ভোটার। তার ভোটকেন্দ্র উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬-এ রোডে অবস্থিত আইইএস স্কুল অ্যান্ড কলেজ। আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবন থেকে বেরিয়ে তিনি ওই কেন্দ্রে ভোট দেবেন।
সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, সিইসি নূরুল হুদা ওই কেন্দ্রে ভোট দেওয়ার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন। এদিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা ক্যান্টনমেন্টে রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।