২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:২৮

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।  প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ বিষয়টি জানিয়েছেন। 

উল্লেখ্য, আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ চলবে।  এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে তত্পর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।