২১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬

বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি নবী উল্লাহর

গণসংযোগ করছেন নবী উল্লাহ নবী  © সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নবী উল্লাহ নবী। তিনি নির্বাচনে জিতলে এলাকায় বিশ্ববিদ্যালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, শিশুপার্ক স্থাপনের আশ্বাস দেন।

শুক্রবার সকালে ঢাকা-৫ আসনের সাদ্দাম মার্কেট এলাকায় গণসংযোগ চালানোর সময় ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নবী উল্লাহ সাংবাদিকদের এই প্রতিশ্রুতির কথা জানান।

এ সময় তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রিুতি দিয়ে বলেন, ‘সত্যিকার অর্থে স্বাধীনতার পর ঢাকার প্রবেশদ্বার ঢাকা-৫ আসনের উন্নয়ন বলতে কিছু হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো গার্লস কলেজ নেই, কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, হাসপাতাল নেই, খেলাধুলার মাঠ নেই, শিশুপার্ক নেই।’ নিবাচনে জয়ী হলে নবী উল্লাহ এগুলো স্থাপন করার আশ্বাস দেন।