১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২৫
দল ক্ষমতায় এলে সিংড়ায় কৃষি বিশ্ববিদ্যালয় করব : পলক
আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সিংড়ায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক এমপি ।
রবিবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষনা দেন তিনি।তিনি বলেন, চলনবিলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার বিষয়ে পরিকল্পনা চলছে। উপজেলায় শিক্ষার প্রসারে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।