নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটির সদস্য জাবি ছাত্রলীগ নেতা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা এবং পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ রাসেল। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে রাজিব আহমেদ রাসেল বলেন, আমার প্রতি দলের আস্থা ও ভালাবাসার বহি:প্রকাশ হিসেবে আমাকে সদস্য মনোনীত করায় সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। বঙ্গবন্ধুর আদর্শ লালন ও ধারণ করায়ই আমার জীবনের মূল লক্ষ্য।
রাজিব আহমেদ জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ই ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দল মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান শেষ করেছে।