নয়াপল্টনে পুলিশের উপর হামলার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ
একাদশ জাতীয় সাংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহকালে গতকাল নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাপ্ত হয় মিছিলটি।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে চবি ছাত্রলীগ মিছিল পরবর্তী সমাবেশ করে। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সদ্য বিলুপ্ত কমিটির উপ-সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সদস্য মঈনুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, শাওন
চৌধুরী,নিয়াজ,সোহাগ,নেওয়াজ,সুমন,আজাদ,প্রনয়,মারুফ,এমদাদ,মাঈনুল,তৌহিদ,মিনার,মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।