১৫ নভেম্বর ২০১৮, ২০:২১

নয়াপল্টনে সংঘর্ষের প্রতিবাদে শেকৃবি ছাত্রলীগের বিক্ষোভ

  © টিডিসি ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি  বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকাল সাড়ে ৩টার দিকে শেকৃবি  শাখা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যালয়ের সামনে  থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐ একই স্থানে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য বিএনপি ও ছাত্রদল যেখানে নাশকতা করবে, সেখানেই প্রতিহত করা হবে। '

শাখা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাসুদুর রহমান মিঠু বলেন, আজকে নয়াপল্টনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে নাশকতা চালিয়েছে এবং পুলিশের ভ্যানে আগুন দিয়েছে, এটা তাদের ঐতিহ্যগত চরিত্র। গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা এর আগেও একই কাজ করেছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পনা করবে শেকৃবি ছাত্রলীগ তাদের শক্ত হাতে দমন করবে।’