শাহবাগে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে যাবজ্জীবন কারাদণ্ড ও দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৮টায় মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজু, মুন্সি আনিসুর রহমান শামীম, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, জোবায়ের আল মাহামুদ রিজভী, তানজীল হাসান, মো: আরিফুল হক আরিফ, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, নাইম হোসেন, দীপু পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম মারুফ নাছির উদ্দীন নাছির, হাসানুর রহমান হাসান, সোহেল সরকার প্রচার সম্পাদক আক্তার হোসেন, ছাত্রনেতা আসিফ মোস্তফা প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিলে বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।