০১ আগস্ট ২০১৮, ১৬:৩৯
আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন কুবি ছাত্রলীগের
আগস্টের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।